দিঘায় প্রথম রথযাত্রা, নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠক

প্রথমবার দিঘায় রথযাত্রা ঘিরে জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। এই উৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে হওয়া এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জনসমাগম নিয়ন্ত্রণ, পর্যাপ্ত নিরাপত্তা এবং পর্যটকদের সুবিধা নিয়ে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ২৬ জুন দিঘায় পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। পরদিন ২৭ জুন…

Read More

ফের অগ্নিকাণ্ড!

রঘুনাথগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড। রঘুনাথগঞ্জ থানা সংলগ্ন একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক। শুক্রবার রাত নটা নাগাদ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন দমকলের কর্মীরা। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনোও পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণও এখনোও জানা যায়নি। আগুন ঘিরে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে,।

Read More

একমাত্র জীবিত যাত্রী! এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে বললেন, “আমি কীভাবে বেঁচে আছি, জানি না”

গভীর বিষাদে ঢেকে গেছে গোটা দেশ। এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর ভয়াবহ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী ও ক্রু প্রাণ হারিয়েছেন। তবে সেই মৃত্যুর মাঝে যেন অলৌকিকভাবে নতুন করে জন্ম নিলেন এক ব্যক্তি — বিমানের একমাত্র জীবিত যাত্রী, ৪০ বছর বয়সী বিশ্বাশ কুমার রমেশ। দুর্ঘটনার ঠিক পরেই রক্তাক্ত অবস্থায় নিজের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি।…

Read More

“তামিল বা কন্নড়ে কথা বলে না”: সন্তানের ইংরেজি-নির্ভর লালনে প্রতিবেশীর ক্ষোভ, বেঙ্গালুরুতে ভাষা ও সংস্কৃতি নিয়ে বিতর্ক

শহরের এক অভিজাত আবাসনে বসবাসকারী এক ব্যক্তি তাঁর প্রতিবেশীর ‘ইংরেজি-নির্ভর’ সন্তানের লালন-পালন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করার পর তা ঘিরে শুরু হয়েছে তীব্র ভাষা ও সংস্কৃতিগত বিতর্ক। তিনি অভিযোগ করেন, ওই দম্পতি তাঁদের সন্তানকে কেবল ইংরেজি ভাষাতেই কথা বলতে শেখাচ্ছেন এবং পুরোপুরি উপেক্ষা করছেন তামিল বা কন্নড় ভাষা, যা বেঙ্গালুরুর মতো বহুভাষিক শহরে বেড়ে…

Read More

ড্রিম লাইনারে দুঃস্বপ্ন

মৃত্যু মিছিল! যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান। এ যেন ড্রিম লাইনারে দুঃস্বপ্ন। দুপুর তখন প্রায় দেড়টা। পাইলট, কো পাইলট, ক্রু মেম্বার সহ মোট ২৪২ জনকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিম লাইনার। কে জানত দশ সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যাবে। ড্রিম লাইনার হয়ে দাঁড়াল আমেদাবাদের দুঃস্বপ্ন। আকাশে ওড়ার মাত্র ৬২৬…

Read More

আগ্নেয়াস্ত্র তৈরির কারবারি, দুই যুবককে গ্রেফতার

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার ছাগলখালী এলাকায় রাজু মন্ডল নামে এক যুবকের বাড়িতে তাকে আটক করে অভিযান চালাই ডোমকল থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল সহ দু রাউন্ড গুলি, তারপরে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ এবং তার আগ্নেয় অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত থাকা আরও একজনকে…

Read More

জলের জন্য রাস্তায়

পর্যাপ্ত পরিমাণে অনিয়নিত পানীয় জল না পাওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ ডানকুনিতে।ডানকুনি পৌরসভার 19 নং ওয়ার্ডের মল্লিক পাড়া সহ বেশকিছু এলাকায় জল সংকট দেখা দিয়েছে বেশ কয়েকদিন ধরে। অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে এলাকার বাসিন্দারা বেনারস রোডে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ…

Read More

শিক্ষককে প্রতারণার ছক

কখনো সিবিআই, কখনও পুলিশ বলে অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোন করে টাকা আত্মসাৎ এর ফাঁদ পেতেছিল প্রতারকরা , বুঝতে পেরে বনগাঁ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলো অবসরপ্রাপ্ত শিক্ষক । উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকার প্রতাপগড়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অজয় মজুমদার সোমবার বনগাঁ সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তার অভিযোগ চলতি মাসের চার…

Read More

বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশকে শাসানির অভিযোগ!

পুলিশ ফাঁড়িতে ঢুকে পুলিশকে শাসানি বিজেপি নেতার । আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির এই ঘটনা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল আসানসোলের রাজনৈতিক মহলে । ছবিতে দেখা যাচ্ছে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য অরিজিৎ রায় , জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ কয়েকজন কর্মকর্তা দুপুরে রূপনারায়নপুর ফাঁড়িতে ঢুকে ক্ষোভে ফেটে পড়েন । তাদের অভিযোগ…

Read More

মেদিনীপুরে তৃণমূলের জয়

সমবায় ভোটে ফের জয় তৃণমূলের। বিরোধী বিজেপি ও বাম জোট প্রার্থীদের হারিয়ে জয়লাভ করেছে তৃণমূল।ভগবানপুরের বাজকুল গড়বাড়ী অঞ্চলের বাজকুল কৃষি সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল।৪৩ টি আসনের মধ্যে ২২ টি আসনে তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করে।২১ টি আসনে বিরোধী বিজেপি ও বাম জোট প্রার্থীরা জয়লাভ করে। বোর্ড গঠন করে তৃনমূল কংগ্রেস। মোট ভোটার ১০৫৬, ভোট…

Read More