আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হ্যাক!

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট খুললেই সেখানে ভারতের জাতীয় পতাকা পুড়ছে এমন ছবি চলে আসছে। আবার সেখানে পাকিস্থানের পতাকাও দেখা যাচ্ছে।বিষয়টি নজরে আসার পরেই আলিপুরদুয়ার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ। হ্যাকাররা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজেদের পরিচয় পাকিস্থান ইনস্যান টিম বলে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরিৎ কুমার চৌধুরি বলেন,…

Read More

কর্তব্যরত ট্রাফিকের গায়ে হাত?

কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে কলার ধরে হেনস্থার অভিযোগ উঠল এক মহিলা সহ চার তরুণের বিরুদ্ধে। দিনের বেলা সকলের সামনে এমন ঘটনা ঘটেছে চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে। শুক্রবারের ওই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। পুলিশ পরে গ্রেফতার করে অভিযুক্ত পাঁচ জনকে। শনিবার আদালতে তোলা হলে মহিলা জামিন পান। বাকিরা জেল হেফাজতে। তাঁদের মধ্যে এক…

Read More

খুনির যাবজ্জীবন

খুনের মামলায় চার্জশিট পেশ করার ৭ মাসের মধ্যে যাবজ্জীবন সাজা হল উলুবেড়িয়া মহকুমা আদালতে। গত বছর ১২ ই এপ্রিল চেঙ্গাইল কলাবাগান এলাকায় বাইকের আওয়াজ কে কেন্দ্র করে দুই দলের মধ্যে বচসা কে কেন্দ্র করে রাস্তাতেই কুপিয়ে খুন হয়েছিল বাপন মান্না নামে এক যুবক।সেই মামলায় অভিযুক্ত আকাশ জানার যাবজ্জীবন কারাদণ্ড পাশাপাশি বাপন মান্নার পরিবারকে ৫০ হাজার…

Read More

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার!

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বড়ালী ঘাট এলাকায় বাসন্তী হাইওয়ের উপর। পুলিশ জানিয়েছে এই ঘটনায় একজন মহিলা সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এদিন সকালে শিয়ালদা স্টেশন থেকে ধৃত ওই দুইজন একটি সাদা ট্যাক্সি করে উত্তর ২৪ পরগনার…

Read More

আর জি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্ত বদলের দাবি দিলীপ ঘোষের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের এক বছর পর ফের তীব্র সমালোচনার মুখে সিবিআই। নির্যাতিতার বাবা-মায়ের পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার দিলীপ ঘোষ বলেন, “যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সব পক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের…

Read More

অভয়া কাণ্ডের ১ বছর: সিবিআইকে তোপ, লড়াই ছাড়বেন না অভয়ার বাবা-মা

এক বছর কেটে গিয়েছে অভয়ার মর্মান্তিক মৃত্যুর। ১ বছর শোকের ভার বুকে নিয়ে শুক্রবার রাত দখলের কর্মসূচিতে উপস্থিত হয়ে সিবিআই ও রাজ্য পুলিশকে একযোগে আক্রমণ করলেন অভয়ার বাবা-মা। শুক্রবার রাত ৯টায় কলেজ স্কোয়ার থেকে WBJDF-এর উদ্যোগে মশাল মিছিল বের হয়, যাতে অংশ নেন বহু জুনিয়র চিকিৎসক ও প্রতিবাদী নাগরিক। অভয়ার নৃশংস হত্যার বিচার চেয়ে স্লোগানে…

Read More

কামড়িয়ে কান ছিঁড়ে নেওয়া হল এক ব্যক্তির!

হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠিতে টাকা নিয়ে বচসার জেরে কামড় দিয়ে কান কেটে নেয়া হলো এক ব্যক্তির!! উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি এলাকার ঘটনা । এই স্বরূপকাঠি হাটে আজ স্যান্ডেলার গ্রাম পঞ্চায়েতের আমবাড়ীয়ার বাসিন্দা হিমাদ্রি বর্মন ও দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠির বাসিন্দা গোবিন্দ মন্ডল এই দুজন ব্যক্তির মধ্যে টাকা নিয়ে ঝামেলা শুরু হয় বলে জানা…

Read More

আসারাম বাপুর জামিনের মেয়াদ ফের বাড়ল, ২১ আগস্ট পর্যন্ত জেলের বাইরে থাকার অনুমতি

স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ ফের একবার বাড়ানো হল। গুজরাট হাই কোর্ট জানিয়ে দিয়েছে, তিনি ২১ আগস্ট পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন। চিকিৎসার কারণ দেখিয়ে এবার নিয়ে তৃতীয়বারের জন্য জামিনের মেয়াদ বাড়ানো হল। এর আগে ৩ জুলাই এক মাসের জামিন পেয়েছিলেন তিনি। তার আগে, ২৭ জুন তাঁকে ৭ জুলাই পর্যন্ত জামিন দিয়েছিল আদালত।…

Read More

গুধিয়া মাঠপাড়ায় জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৮ জুয়াড়ি, বাজেয়াপ্ত ৩২,৭৫০ টাকা

রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ থানার পুলিশের একটি বিশেষ অভিযানে গুধিয়া মাঠপাড়া এলাকায় জুয়ার আসরে হানা দিয়ে আটক করা হয় আট জন জুয়াড়িকে। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দিয়ে জুয়ার তাস ও নগদ ৩২ হাজার ৭৫০ টাকা বাজেয়াপ্ত করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই এলাকায় জুয়ার আসর চালিয়ে আসছিল। স্থানীয় মানুষজনও এই বিষয়ে…

Read More

ATM- এ টাকা তোলার আগেই বেরিয়ে এলো টাকা!

বারাসাত নোয়াপাড়া এলাকায় একটি এটিএম কাউন্টারে কৃষ্ণপদ ব্যক্তি নামে এক ব্যক্তি যখন টাকা তুলতে যান তখন তিনি গিয়ে দেখেন এটিএম কাউন্টারের মেশিনে দশ হাজার টাকা রয়েছে। তখন তিনি সেই টাকাটি নিয়ে বারাসাত থানার দ্বারস্থ হন এবং বারাসাত থানাকে সমস্ত ঘটনা জানান। তারপরই বারাসাত থানার তরফ থেকে ব্যাংকের সাথে যোগাযোগ করা হয় যে কোন এক ব্যক্তির…

Read More