ইডির রাজসাক্ষী জামাই কল্যাণময়, আজও জামিন পেলেন না প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শুক্রবার প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানালেন বৃহস্পতিবার থেকে পার্থ অক্সিজেন সাপোর্টে রয়েছেন। অসুস্থ ছিলেন আগে থেকেই। এবার শারীরিক অবস্থার আরো অবনতি হলো তার। শিক্ষা মন্ত্রীর জামাই কল্যাণময় গত মঙ্গলবার রাজসাক্ষী হিসেবে আদালতে বয়ান দিয়েছেন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায়। কলকাতার নগরদায়রা আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন কল্যাণময়। সঠিক তথ্য না দিলে বিপদ বাড়বে কল্যাণময়…

Read More

শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যে সমর্থন নয় দিলীপ ঘোষের। বিরোধী দলনেতার মন্তব্যে বিজেপির সংখ্যালঘু কর্মীদের মধ্যে অসন্তোষ!

শুভেন্দু অধিকারী। এই রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক হয়েছেন। বিজেপির টিকিটে। সেই শুভেন্দুর মন্তব্যেই দুই ভাগে বিভক্ত বঙ্গ বিজেপি।২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা রাজ্যে বেজে গিয়েছে। বিজেপি ক্ষমতায় আসবে। তৃণমূল সরকারকে হারিয়ে। প্রচার শুরু করেছে রাজ্যের প্রধান বিরোধী দল। এরই মাঝে শুভেন্দু অধিকারী দিন কয়েক আগে, বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে বলেছেন, বিজেপি…

Read More

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার সিবিআই এর বিশেষ আদালত জামিন মঞ্জুর করল প্রাথমিক নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। জামিন পেলেও আদালত শান্তনুর উপর বেশ কিছু শর্ত আরোপ করেছে এবং জানানো হয়েছে যে এখনই জেল মুক্তি হচ্ছে না তার। সিবিআই এর তদন্তে উঠে এসেছিল শান্তনুর নাম। চার্জশিটেও সিবিআই তার নাম উল্লেখ করেছিল। তবে আদালত শান্তনুর জামিন মঞ্জুর…

Read More

ধর্ষণের মামলায় ২২বছরের সাজা ঘোষণা

ধর্ষণের মামলায় ২২বছরের সাজা ঘোষণা। সাজা ঘোষণা করেছেঝাড়গ্রাম আদালত। ২০২৩ সালের ধর্ষণের মামলায় অপূর্ব রুই দাসকে ২২ বছরের সাজা ঘোষণা করেছেন মহামান্য বিচারক এডিজি ২। ২০২৩ সালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখানে আত্মীয়র মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ দায়ের হয় ঝাড়গ্রাম মহিলা থানায়।এর পরেই তাকে ভয় দেখিয়ে চুপ…

Read More

তালা ভেঙে বিজেপি নেত্রীর ঘরে ঢুকে বিজেপির ব্যানার ছিঁড়ে ফেলা হল, ভাঙা হল সিসিটিভি। ধুন্ধুমার বরানগরে

বিজেপি নেত্রীর বাড়িতে তালা ভেঙে ঢুকে ধুন্ধুমার। সিসিটিভি ভাঙার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। একটি সংবাদমাধ্যমে এই খবরটি প্রচারিত হয়েছে। এর সত্যতা যাচাই করেনি IndiNews24 বরানগর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দেশপ্রিয়নগর এলাকা। এখানে বিজেপি নেত্রীর বন্ধ ঘরের তালা ভেঙে ঢুকে বিজেপির ব্যানার ছেঁড়া ও সিসিটিভি ভেঙে ফেলার অভিযোগ। এই অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপি…

Read More

১৪ বছর পুরনো পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত খুনের তদন্ত চলতি বছরেই শেষ করতে হবে বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বুধবার ১৪ বছর আগের হাওড়ার তৃণমূল নেতা তথা পরিবেশবিদ তপন দত্ত খুনের মামলাটি ওঠে। কলকাতা হাইকোর্ট সিবিআই কে নির্দেশ দেয় চলতি বছরেই শেষ করতে হবে ১৪ বছর পুরনো এই তদন্ত। শিবের আর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ বছর আগের এই মামলাটির অনেক তথ্য পরিবর্তিত হয়েছে এবং টপোগ্রাফি পরিবর্তন…

Read More

শনিবার আইপিএলের প্রথম ম্যাচে তিলোত্তমায় মুখোমুখি টিম কিং খান বনাম কিং কোহলির দল

শনিবার বাইশে মার্চ আইপিএল-এর উদ্বোধন কলকাতার ইডেন গার্ডেনে। তার জেরেই পারদ বেশ চড়ে উঠেছে। ইতিমধ্যেই শহরে পা রেখেছেন বিরাট কোহলি সহ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের সদস্যরা। ২০২৫ আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার কলকাতায় পৌঁছে গিয়েছে কিং কোহলির বেঙ্গালুরু। বুধবার প্রিয় তারকাদের দেখার জন্য কলকাতা বিমানবন্দরে…

Read More

তিন মাসের মধ্যেই প্রতিশ্রুতি পালন করে গ্রামীণ হাসপাতালের জন্য কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে ৮ কোটি টাকা অনুমোদন করে চিঠি পাঠালেন। সন্দেশখালি প্রত্যন্ত গ্রামীন এলাকায় উন্নয়নের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। ২০২৪ এর ডিসেম্বরে সন্দেশখালি গিয়ে অনেক ক্ষেত্রে উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিন মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি রাখলেন। এই টাকা সন্দেশখালি গ্রামের হাসপাতালের…

Read More

আর জি করে নিহত চিকিৎসক তরুনীর ডেথ সার্টিফিকেট অবশেষে পেলেন তার বাবা-মা

মৃত্যুর প্রায় আট মাস পর স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে বুধবার সোদপুর নাটাগড়ে তার বাড়িতে গিয়ে তরুণীর বাবার হাতে তুলে দেন ডেথ সার্টিফিকেট। এক দীর্ঘ টানাপোড়নের পর অবশেষে এই শংসাপত্র পাওয়া গেল। গতবছর আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক তরুনীর দেহ ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তদন্তভার সিবিআইয়ের হাতে যায়।…

Read More