চাকদহ পুরসভার পুর বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ, ভোটের আগে সিদ্ধান্তে বিতর্ক

Spread the love

নাগরিক পরিষেবায় গাফিলতির অভিযোগে চাকদহ পুরসভার পুর বোর্ড ভেঙে প্রশাসক বসানোর নির্দেশ দিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। মঙ্গলবার জারি হওয়া নির্দেশ অনুযায়ী, বুধবার থেকেই চাকদহ পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন কল্যাণীর মহকুমা শাসক ডঃ অভিজিৎ সামন্ত।

এর আগে নাগরিক পরিষেবার বেহাল অবস্থার অভিযোগে পুরসভার ২১ জন কাউন্সিলরকে শোকজ় করা হয়েছিল। রাস্তায় আবর্জনা জমে থাকা, নিকাশি ব্যবস্থার সমস্যা-সহ একাধিক বিষয়ে দেওয়া জবাবে সন্তুষ্ট না হওয়ায় পুর বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় দপ্তর।

গত ১৭ নভেম্বর স্থানীয় স্কুল ও ব্যবসায়ী সংগঠনগুলির তরফে লিখিত অভিযোগ জমা পড়েছিল। তাঁদের দাবি ছিল, বারবার জানানো সত্ত্বেও পরিষেবার কোনও উন্নতি হয়নি। আগামী ছয় মাসের মধ্যে নতুন পুর বোর্ড গঠন না হওয়া পর্যন্ত প্রশাসকের হাতেই থাকবে পুরসভার দায়িত্ব।

বঙ্গ বিধানসভা ভোটের মুখে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হলেও, প্রশাসক বসানোয় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী সংগঠনগুলি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *