সম্প্রতি জেলায় জেলায় শুরু হয়েছে রাজ্যের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’।এবার সেই সরকারি কর্মসূচিতে তৃণমূলের ব্লক সভাপতির উপস্থিতি ও তাঁর বক্তৃতা ঘিরে বিশৃঙ্খলা হুগলির পুরশুড়ায়। সরকারি প্রকল্পের কাজ না করে দলীয় ভাষণ দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন সাধারণ মানুষ। চলে বাকবিতণ্ডা। বুধবার পুরশুড়ার কেলেপাড়া পঞ্চায়েতের কুলবাতপুর এলাকায় পাড়ায় সমাধানে এমনই বিশৃঙ্খলার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।।সেখানে দেখা যায়, পুরশুড়ার তৃণমূল ব্লক সভাপতি যশবন্ত ঘোষ সরকারি প্রকল্পের কর্মসূচিতে বক্তৃতা রাখছেন। অন্যান্য জনপ্রতিনিধি ও বিডিও অফিসের কর্মীরা বসে রয়েছেন। দীর্ঘক্ষণ কোনও কাজ শুরু না হওয়ায় শুরু হয় প্রতিবাদ। অনেকেই প্রশ্ন তোলেন, কেন সরকারি কজে একজন রাজনৈতিক নেতা দীর্ঘক্ষণ বক্তব্য রাখবেন? তাহলে কোথায় নিরপেক্ষতা রয়েছে? এবিষয়ে প্রতিবাদীদের অভিযোগ, বুধবার তিনটি বুথ নিয়ে সরকারি কর্মসূচি ছিল। তাই তিনি নির্দিষ্ট অভিযোগ নিয়ে সমাধানের জন্য গিয়েছিলেন। কিন্তু সেখানে সরকারি প্রকল্পের উল্টে চলছে সরকারের নামে দলীয় কর্মসূচি। মুখ্য ভুমিকায় তৃণমূল ব্লক সভাপতি। প্রায় ৪০ মিনিট সকলকে দাঁড় করিয়ে রেখে চলছিল দলীয় ভাষণ। তাই এই ঘটনার প্রতিবাদ করেন তিনি। প্রতিবাদ করায় উল্টে তাদেরই নানাভাবে দমানোর চেষ্টা করে ব্লক সভাপতির অনুগামীরা। যদিও অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তাঁকে ওখানে আমন্ত্রণ করা হয়েছিল বলে দাবি করেন ব্লক তৃণমূল সভাপতি। যদিও কার আমন্ত্রণে তিনি গিয়েছিলেন? তার সদুত্তর দিতে পারেননি। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগ করেন।যদিও ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি


