PARTHA CHATTERJEE: পার্থ-সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু

Spread the love

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু। ইডির মামলা থেকে নিষ্কৃতি চেয়ে আগেই পার্থ চট্টোপাধ্যায় আবেদন করেছেন। বৃহস্পতিবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি পার্থ চট্টোপাধ্যায়ের। অর্পিতার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে পার্থইতা ব্যবহার করতেন। পার্থ চট্টোপাধ্যায় নিজের মোবাইল ব্যবহার করে দুর্নীতির সঙ্গে যুক্ত সহযোগীদের সঙ্গে কথাবার্তা চালাতেন। ডামি কোম্পানির ডিরেক্টরদের ফোনের মাধ্যমেই নির্দেশ দেওয়া হতো। একইসঙ্গে, অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবনবিমার নমিনি ছিলেন পার্থ। পাশাপাশি মানিক ভট্টাচার্যকে নিয়ে ইডির আইনজীবী আদালতে বলেন। অভিযুক্ত মানিক পদ এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। তার সঙ্গে যোগসূত্র করেই ২৪ জন অযোগ্য প্রার্থীদের থেকে প্রায় ৫ কোটি তুলেছিলেন ২০১৪ সালে। যে কারণে বঞ্চিত যোগ্য প্রার্থীরা। একইসঙ্গে কুন্তল ঘোষ ৩২৫ জন অযোগ্য প্রার্থীদের থেকে মোটা অংকের টাকা তুলে চাকরি দিয়েছিলেন। দুর্নীতিতে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নামেও বহু বেনামি সম্পত্তি। এছাড়াও অয়নশীল ১৫টির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন পরিবার এবং পরিচিতদের নামে। দুর্নীতির অর্থের লেনদেন করতেই এই অ্যাকাউন্ট।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *