চিতাবাঘের সঙ্গে যুদ্ধ করে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি!

Spread the love

বরাতজোরে প্রাণরক্ষা! নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা বাগানের ডায়না লাইনের বাসিন্দা এক মোষপালকের। আহত ব্যক্তির নাম বসন্ত ভোক্তা। ঘটনায় আতঙ্কের পরিবেশ এলাকায়।

এক পাল মোষকে জলঢাকা নদী থেকে জল খাইয়ে বাড়ির দিকে ফিরছিলেন বসন্ত ভোক্তা নামে বছর চুয়ান্নর এক ব্যক্তি। পথে জলপাইগুড়ির নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে মডেল ভিলেজ সংলগ্ন এলাকায় বিপদ। ঝোপের আড়াল থেকে বিশাল আকারের একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। অতর্কিত হামলায় বেসামাল হয়ে পড়েন বসন্ত। তাঁর মুখে ঘাড়ে থাবা বসিয়ে দেয় চিতাবাঘটি। অভিঘাত সইতে না পেরে মাটিতে পড়ে যান তিনি। শুরু হয় মানুষ বুনোর অসম লড়াই। ওই অবস্থাতেই নিজের হাত দিয়েই চিতাবাঘের দিকে এলোপাথাড়ি মারধর চালাতে শুরু করলে পালিয়ে যায়। ততক্ষণে মারাত্মক জখম হয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয়রাই কোনওক্রমে উদ্ধার করে তাঁকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগানটিতে বেশ কিছুদিন ধরেই চিতাবাঘের উপদ্রব চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *