ফের কাঠগড়ায় সিভিক!

Spread the love

এবার রানীগঞ্জে ট্রাক চালকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ সিভিক পুলিশের বিরুদ্ধে। ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনা। সোমবার রাতে একটি ট্রাক দাঁড় করিয়ে চালকের কাছে টাকা দাবি করে রানিগঞ্জ এর সিভিক ভলেনটিয়ার সোমনাথ মন্ডল। ট্রাক চালক টাকা না দেওয়ায় সিভিক তার নিজের পোষাক খুলে ট্রাক চালকের উপর হামলা চালানোর চেষ্টা করে। যদিও অন্যান্য পুলিশ কর্মী তাকে বাধা দেয়। গোটা ঘটনার ভিডিও মোবাইল বন্দী করেছে ট্রাক চালক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। তড়িঘড়ি কাজ থেকে বসিয়ে সিভিক সোমনাথ মন্ডলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ।ডসিপি ট্রাফিক V. G. SATISH জানান ভাইরাল ভিডিও র সত্যতা পাওয়া গেছে। সিভিক সোমনাথ মন্ডলকে আপাতত কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *