বন্ধ স্কুলে চুরি!

Spread the love

শনিবার স্কুলে চুরি, সোমবার গ্রেফতার চোর! উদ্ধার চুরির সামগ্রী।
স্কুল বন্ধ হতেই সুযোগ বুঝে চুরি! ফাঁসিদেওয়ার মাদাতি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার চুরি হয় স্কুলের মিড ডে মিলের গ্যাস সহ একাধিক বাসনপত্র। গোটা ঘটনায় স্কুল খুলে চমকে ওঠেন শিক্ষকরা। পরে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রে অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে জাকিরগছে হানা দেয়। এই গ্রামেই নিরেন সিংহের ঘরে হানা দিয়েই উদ্ধার হয় চুরির সামগ্রী। ঘটনায় গ্রেফতার করা হয় নিরেন সিংহকে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় আরো কারা কারা জড়িত তার তদন্তে নেমেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *