কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের বড়কামাত এলাকায় রাজ্য সড়কে ভয়াবহ অগ্নিকান্ড। দাউ দাউ করে পুড়ছে পেট্রোলবাহি গাড়ি। যার জেরে অবরুদ্ধ হয়ে যায় রাজ্য সড়ক। স্থানীয় সূত্রে জানা গেছে পেট্রোলবাহি সেই গাড়িতে আচমকা আগুন লাগে। গাড়ীটি ওই এলাকায় দাঁড়িয়ে ছিল।তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ ও দমকল কর্মীরা ।দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
Coochbehar road fire


