বারাকপুরের বিখ্যাত ‘দাদা বৌদি’ এবার মধ্যমগ্রামে! শহরতলিতে প্রথম বিরিয়ানি মল

Spread the love

কলকাতার বাইরেও ছড়িয়ে পড়ছে বারাকপুরের গর্ব ‘দাদা বৌদি বিরিয়ানি’। মধ্যমগ্রামের হৃদয়ে এবার খুলে গেল একেবারে নতুন কনসেপ্ট—একটি বিরিয়ানি মল। শুধু দোকান নয়, গোটা একটি স্বাদ-ভরা অভিজ্ঞতা!

শুক্রবার জমকালো উদ্বোধনের পর থেকেই ভিড় উপচে পড়ছে দোকানে। স্থানীয় মানুষজনের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। কেউ বলছেন, “এতদিন বারাকপুর গিয়ে খেতে হত, এবার নিজের পাড়াতেই সেই স্বাদ।”

এই নতুন আউটলেটে থাকছে দাদা বৌদি-খ্যাত মটন বিরিয়ানি, রোস্ট, চাপ-সহ একাধিক পদ। থাকছে আধুনিক সাজানো পরিবেশ, বসার জায়গা, এবং খুব শীঘ্রই যুক্ত হচ্ছে অ্যাপে হোম ডেলিভারি সার্ভিসও।

ব্র্যান্ডটির তরফে জানানো হয়েছে, এটাই প্রথম শাখা নয়, বরং এই ‘বিরিয়ানি মল’ কনসেপ্টকে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হবে গোটা শহর ও শহরতলিতে। নিউটাউন, সল্টলেক, এমনকি দক্ষিণ কলকাতাতেও খুব শীঘ্রই দেখা মিলতে পারে এই ব্র্যান্ডের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *