বালি তোলার সময় বিপত্তি! দামোদরের জলে তলিয়ে গেল একাধিক লরি

Spread the love

বালি তোলার কাজ চলাকালীন দুর্ঘটনা দামোদর নদে। পূর্ব বর্ধমানের গলসীর গোহগ্রামে নদীতে তলিয়ে গেল একাধিক লরি। সূত্রের খবর, নদীতে নামানো হয়েছিল বালি বোঝাই করার গাড়ি। সেই সময় আচমকা জল বেড়ে যাওয়ায় তীরে তোলা সম্ভব হয়নি অনেক লরি।

গত কয়েকদিন ধরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে টানা জল ছাড়ছিল ডিভিসি। তার ফলে দামোদরের জলস্তর দ্রুত বেড়ে যায়। বুধবার ছাড়া হয়েছিল প্রায় ৪০ হাজার কিউসেক জল। সঙ্গে ছিল নিম্ন দামোদর অঞ্চলে টানা বর্ষণ। সব মিলিয়ে নদীর জলস্তর হঠাৎই বেড়ে যায়।

জল ছাড়ার আগাম বার্তা থাকলেও, স্থানীয় স্তরে তা যথাযথভাবে মানা হয়নি বলেই অভিযোগ। এই গাফিলতির ফলেই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে মত প্রশাসনের।

তবে বৃহস্পতিবার কিছুটা স্বস্তি মিলেছে। ডিভিসির পক্ষ থেকে জানানো হয়েছে, জল ছাড়ার পরিমাণ কমিয়ে ৩৫ হাজার ২০০ কিউসেক করা হয়েছে। তবুও নদী সংলগ্ন এলাকায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে প্রশাসনের তরফে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *