এক ভবঘুরের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো, দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানার কাঠালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের গাগামারি গ্রামে। বুধবার সকালে স্থানীয় মানুষজন গাগরামারী এলাকার খাল পাড়ে ঘাস কাটতে গিয়েছিল সে সময় দেখতে পায় জলের মধ্যে উপুর হয়ে পড়ে রয়েছে একটি দেহ ঘটনার খবর দেওয়া হয় বাসন্তী থানায়। বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য তবে কি কারণে তার মৃত্যু হয়েছে এখনো তার সঠিক কারণ জানা যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই জানা যাবে।


