গৃহপ্রবেশে শুভশ্রীকে শুভেচ্ছা দেবের, সম্পর্ক জল্পনায় ফের উসকানি!

Spread the love

নতুন বাড়িতে গৃহপ্রবেশ সারলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাদা-লাল শাড়িতে সিঁদুরমাখা বাঙালি বউয়ের সাজে ধরা দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট হতেই শুভেচ্ছার বন্যা।

আর সেই তালিকায় নাম লেখালেন দেবও। টলিপাড়ার সুপারস্টার শুভেচ্ছা জানালেন শুভশ্রীকে। তাতেই ফের গুঞ্জন—টালিউডে কি পুরনো সম্পর্কের নতুন অধ্যায়?

দেব কী লিখেছেন? অভিনেত্রীকে ‘নতুন জীবনের জন্য শুভেচ্ছা’ জানিয়ে ইনস্টা-স্টোরি দিয়েছেন অভিনেতা। তাতেই চড়েছে গুঞ্জনের পারদ।

রাজ চক্রবর্তীর নাম না থাকলেও ছবি দেখা গিয়েছে ঘর সাজানো, ছোট্ট যুবানও রয়েছে। তবে দেবের শুভেচ্ছা নিয়েই বেশি সরগরম টলিপাড়া।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *