নবান্নে জায়গা পাচ্ছে দিঘার জগন্নাথ মন্দির! মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধায়কদেরও বার্তা

Spread the love

দিঘার নতুন জগন্নাথ মন্দির শুধু পর্যটনের এক নতুন দিগন্ত নয়, এবার তা প্রশাসনিক দপ্তরেও জায়গা করে নিচ্ছে। নবান্নে সেই মন্দিরের ছবি টাঙানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি রাজ্যের সমস্ত মন্ত্রী ও বিধায়কদেরও বার্তা দিয়েছেন—নিজ নিজ দপ্তর বা অফিসে যেন এই মন্দিরের ছবি রাখা হয়।

সম্প্রতি নবান্নে একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “দিঘার জগন্নাথ মন্দির এক ঐতিহাসিক সৌন্দর্য। এটা আমাদের গর্বের বিষয়। এই মন্দিরের ছবি সবাই যেন দপ্তরে রাখে। নবান্নেও আমরা তা রাখছি।”

রাজ্য সরকারের দাবি, এই মন্দির একদিকে ধর্মীয় আবেগের প্রতীক, আবার অন্যদিকে রাজ্যের পর্যটনের বিকাশেরও দিশা দেখাচ্ছে। আগামী ২৭ জুন মুখ্যমন্ত্রীর হাত ধরেই দিঘায় হবে প্রথম রথযাত্রার সূচনা। তার আগেই প্রশাসনিকভাবে মন্দিরের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন তিনি।

এই নির্দেশের পর ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে ছবি লাগানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে সরকারি সূত্রের খবর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *