“খড়গপুরে নতুন পর্ব, দিলীপদা গর্ব”
নিজস্ব সংবাদদাতা: মাটি চেনেন। কীভাবে জিততে হয় জানেন। অনেকেই বলে, শুধুমাত্র দলীয় ষড়যন্ত্রে লোকসভা ভোটে হারতে হয়েছিল বর্ধমান-দুর্গাপুরে। এবার ময়দানে দিলীপ। ঘরের মাটিতে। গড়ে, ঘাঁটিতে। খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে জানিয়ে দিলো পদ্মশিবির।
- ২০১৬ থেকে ২০১৯ এই খড়গপুর থেকেই বিধায়ক হন দিলীপ। উনিশে লড়েন লোকসভায়। সেখানেও জয়। তারপর চব্বিশে একেবারে অন্য জেলায়। হেরে যান দিলীপ। তাঁর সবচেয়ে বড় সাফল্য ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করা। বলা বাহুল্য বাংলায় বিজেপিকে মানুষ চিনতে শিখেছে দিলীপের হাত ধরে। ২০১৯ সালে ২ থেকে ১৮, ২০২১ সালে ৩ থেকে ৭৭। সবটাই হয়েছে দিলীপ ঘোষের নেতৃত্বে। তারপর নেতৃত্ব বদল হয়েছে। অনেকে বলেন বিজেপির শক্তি ক্ষয় হয়েছে। এবার পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি। ২৬শে ময়দানে ফিরেছেন দিলীপ ঘোষ।



