খড়গপুরে কর্মীসভা থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের, ‘তৃণমূল উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে’

Spread the love

নিউ সেটেলমেন্টে আজ খড়গপুর সদর–২ মণ্ডলের কার্যকর্তা বৈঠকে দলীয় কর্মীদের উজ্জীবিত করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুথ, মণ্ডল এবং জেলা স্তরের একাধিক প্রমুখ কর্যকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে আগামী দিনের সাংগঠনিক রূপরেখা ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ স্পষ্ট ভাষায় জানান, খড়গপুরকে ভালো রাখতে হলে এবং সমগ্র বাংলায় পরিবর্তন আনতে হলে লড়াই চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত। তাঁর দাবি, তৃণমূলকে উৎখাত না করা পর্যন্ত কোনও চাপ, হুমকি বা চোখ রাঙানিকে গুরুত্ব দেওয়া চলবে না। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, বুক চিতিয়ে আন্দোলন ও সংগঠন শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য।

এই বৈঠক ঘিরে খড়গপুরের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে বিজেপি যে তৎপর, এই কর্মীসভা তারই ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *