উত্তরবঙ্গ থেকে দিঘা সরাসরি: চালু হচ্ছে ভলভো বাস পরিষেবা

Spread the love

উত্তরবঙ্গবাসীর জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার শিলিগুড়ি, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও রায়গঞ্জ থেকে সরাসরি দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য চালু হচ্ছে ভলভো বাস পরিষেবা।

সোমবার শিলিগুড়ির বিজনেস মিটে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে আলোচনায় এই পরিষেবার কথা জানান মুখ্যমন্ত্রী। দিঘায় তৈরি হওয়া জগন্নাথ মন্দির নিয়ে শিল্পপতিরা মুখ্যমন্ত্রীকে প্রশংসা করলে, তিনি বলেন, “উত্তরবঙ্গ থেকে ৬টি ভলভো বাস চালু করা হচ্ছে, যাতে এখানকার মানুষ সরাসরি জগন্নাথদেবের দর্শন করতে পারেন।”

প্রত্যেক জেলা থেকে আপাতত একটি করে বাস ছাড়বে। বাস কখন ছাড়বে, ভাড়া কত—এই সব তথ্য উদ্বোধনের পর প্রকাশ্যে আনা হবে।

মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এই বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পরদিন, বুধবার তিনি একটি প্রশাসনিক বৈঠকেও অংশ নেবেন, যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *