আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার এক ডোমকলে

Spread the love

মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার মুরারিপুর তালতলাপাড়া গ্রামের যুবক রাজিবুল শেখের হাতে লম্বা আগ্নেয়াস্ত্র থাকার একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

শনিবার রাতে সেই ছবির সূত্র ধরে ডোমকল থানার আইসি সহ তার টিম অভিযান চালান রাজিবুল শেখের বাড়িতে। অভিযানে উদ্ধার হয় একটি দীর্ঘ রেঞ্জের দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরই রাজিবুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
ধৃতকে রবিবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। কোথায় থেকে আগ্নেয় অস্ত্র আসলো কোথায় পাচার করত কি কারনে কাছে রেখেছিল ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *