১৩ ফেব্রুয়ারি থেকে দু-দফায় বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, CBTC সিস্টেমের কাজ চলবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত। যাত্রী সুবিধার্থে আপাতত দফায় দফায় বন্ধ রাখা হচ্ছে পরিষেবা। কাজের গতিপ্রকৃতির উপর নির্ভর করে মার্চের শিডিউল জানানো হবে। পরিবহণ দফতর সূত্রে খবর, মেট্রো বন্ধ থাকার কারণে যাত্রী সুবিধার্থে বেসরকারি বাস পরিষেবা বাড়ছে। বাড়তি পরিষেবার আবেদন জানানো হয়েছে।
১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে যাত্রী পরিষেবা।


