বিষ খেয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর ছাত্রী

Spread the love

অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী অষ্টম শ্রেনীর ছাত্রী। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কল্যাণপুর গ্রামের ঘটনা। কিশোরী মঙ্গলকোট জাতীয় শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেনীর ছাত্রী। স্কুলে না গিয়ে বাড়িতে বসে থাকায় কিশোরীর মা তাকে বকাবকি করেছিল।মায়ের বকা সহ্য করতে না পেরে ঘরে চলে যায়। অভিমানে কিশোরী ঘর বন্ধ করে বিষ পান করে। পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ কিশোরীকে নিয়ে মঙ্গলকোট ব্লক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেয়।কিশোরীর আত্মীয়রা জানান, মায়ের বকুনি সহ্য করতে না পেরে অভিমানে কিশোরী আত্মঘাতী হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *