বইমেলা উপলক্ষ্যে কল্পতরু রেল, বাড়তি মেট্রোর সুবিধা

Spread the love

শিয়ালদহ এবং সেক্টর ফাইভ লাইনে আসন্ন বইমেলা চলাকালীন রবিবারও মেট্রো চলবে। সোম থেকে শনি প্রতিদিন আপ ডাউন মিলিয়ে ১০৬ টি পরিষেবা মেলে। বইমেলা চলাকালীন মিলবে ১২২টি পরিষেবা। আগামী ২৮শে জানুয়ারি থেকে শিয়ালদহ সেক্টর ফাইভ লাইনে পরিবর্তিত সূচি অনুযায়ী মেট্রো চলবে।
গ্রীন লাইন ১- এ সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন আপ ডাউন মিলিয়ে ১০৬ মেট্রো চলে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বইমেলা চলাকালীন ওই লাইনে ১২২টি পরিষেবা চলবে। অফ লাইনে ৬১টি ডাউনলাইনে ৬১টি। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময়ের কোনো পরিবর্তন হয়নি। সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়ে। শিয়ালদহ আসার প্রথম ট্রেন পাওয়া যাবে সকাল ৭ টা ৫ মিনিটে। দুপুর ২.০৫ মিনিট থেকে রাত ৯:১৫ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *