জাল নোট, আঁধার তৈরির অভিযোগে সীমান্তে গ্রেফতার

Spread the love

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জাল আধার কার্ড তৈরীর করার অভিযোগে দুই পান্ডাকে গ্রেফতার করলো সাগরপাড়া থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহ পুর বাজার এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে জাল আধার কার্ড তৈরির সরঞ্জাম ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট মেশিন ও তিনটি আধার কার্ড উদ্ধার সহ গ্রেফতার করে ২ যুবককে।পুলিশ সূত্রে ধৃত যুবকদের নাম জানা যায় সানাউল্লা সেক ও আনোয়ার রহমান, তাদের বাড়ি সাগরপাড়া থানার বারোমাসিয়া এলাকায়। শনিবার ধৃতদের বিচারকের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *