ভুয়ো IAS? শিক্ষিকাকে প্রতারণা!

Spread the love

IAS অফিসার পরিচয় দিয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকাকে প্রতারণা! ৪৬ লক্ষ টাকা প্রতারণায় ঘটনায় গ্রেফতার ভুয়ো IAS সহ। আরো তিন

IAS অফিসার পরিচয় দিয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের এক শিক্ষিকাকে প্রতারণা! ৪৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ভুয়ো IAS সহ চক্রের আরো ৩ সদস্য গ্রেফতার! পুলিশ সূত্রে খবর, ভুয়ো আইএএস সুরজিৎ রায় ওরফে আলবোরোনি সরকার, তার সহযোগী বর্ণ রায় এবং বিপ্লব রায় ও রাম নিবাস যাদব। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর,কয়েক বছর আগে একটি অজানা নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পান প্রতারিত শিক্ষিকা। নিজেকে IAS ও RAW এর সাথে যুক্ত সহকারী সচিব হিসাবে পরিচয় সম্পর্ক তৈরি করে। ধৃত সুরজিৎ শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দেন। পরবর্তীতে ধৃত সুরজিত মায়ের হৃদরোগ প্রতিস্থাপনের জন্য শিক্ষিকার কাছে টাকার দাবি করে। এই ফাঁদে পড়ে নিজের বেতন, সোনার অলংকার এবং বাবার দোকান বিক্রি করে ৪৬ লক্ষ টাকা পাঠান প্রতারিত শিক্ষিকা। পরে ঘটনায় সন্দেহ তৈরি হলে অভিযুক্ত গত ১৮ মে শিলিগুড়ির প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে হলদিবাড়ি থেকে ভুয়ো আইএএস পরিচয় দেওয়া সুরজিত রায়কে গ্রেফতার করে। পরে তার সহযোগী বর্ণ রায় গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেয়। এই ঘটনায় তদন্তে নেমে আজ বিপ্লব রায় ও রাম নিবাস যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৬ লক্ষ টাকার মধ্যে ১৯ লক্ষ টাকা বর্ণ রায়ের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল। ১৫ লক্ষ টাকার একটি গাড়ি, মোবাইল এবং সোনার অলংকার বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ভুয়ো আইএস‌এ যুবকের বিরুদ্ধে হলদিবাড়ি থানায় মামলা রয়েছে বলে জানা গিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *