আইনজীবীর হাতে ধৃত ভুয়ো আইনজীবী

Spread the love

ভুয়ো আইনজীবী সেজে প্রতারণা করতে গিয়ে আইনজীবীদের হাতেই ধৃত দুই মহিলা ও এক পুরুষ আইনজীবী।আজ বারাকপুর আদালতে বেশ কয়েকটি নোটারি মামলার কেস নিয়ে আসে সিওসি মিস্ত্রী, পায়েল পাল ও অঞ্জন দাস ও অঞ্জন দাস নামে তিন আইনজীবী। প্রত্যেকের কাছ থেকে দু পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এরপরেই যারা নোটারি করতে এসেছিলেন তাদের সন্দেহ হওয়ায় আশেপাশে আইনজীবীদের সঙ্গে কথা বলেন। এরপরই আসল রহস্য উন্মোচন হয়। জানা যায় তনময় দাশগুপ্ত নামে একজন আইনজীবী এই তিনজন ভুয়ো আইনজীবীর সাথে যুক্ত। এরপরই বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা সবাই বেরিয়ে আসে এবং আইনজীবীদের পরিচয় দিতে বলে। কিন্তু তারা তাদের কোট ছাড়া কোন কিছুই দেখাতে পারিনি। এরপরে এই তিনজন ভুয়া আইনজীবীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বারাকপুর থানার পুলিশ এদের জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করেছে। মূল অভিযুক্ত তন্ময় দাশগুপ্ত অধরা। তিনি গা ঢাকা দিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *