বাঘের মুখ থেকে ফিরলেন মৎস্যজীবী

Spread the love

অনাদি রায় (গোসাবা)

সুন্দরবন জঙ্গলে বাঘের শিকার এবং জখমের সংখ্যা ক্রমশই বাড়ছে। বাঘের আক্রমণে দিন কয়েক আগে আরো এক মৎস্যজীবী জখম হয়েছেন। গত বুধবার এই ঘটনাটি ঘটেছে চামটা জঙ্গলে। মৎস্যজীবীকে কোনরকমে তার সঙ্গীরা উদ্ধার করে। কালিদাসপুরের কাকমারি খেয়াঘাটে তাকে নৌকোয় নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার। চিকিৎসার জন্য তড়িঘড়ি গোসাবা ব্লক হাসপাতালে পাঠানো হয়। অবস্থায় সেখানে চিকিৎসাধীন ছিলেন জখমৎস্যজীবী ঝন্টু মণ্ডল।


পরিবারের দাবি বুধবার বিকেলে কাঁকড়া ধরতে দোন ফেলেছিলেন নদীতে। সুন্দরবন থেকে একটি বাঘ বেরিয়ে আসে। ঝোপ থেকে গোপনে মৎস্যজীবীকে লক্ষ্য করে সে। আচমকাই ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবীর উপর। কোন রকমের তার সঙ্গী সাথীরা নৌকায় বাঘের হাত থেকে মৎস্যজীবীকে বাঁচায়। দিন দিন বেড়েই চলেছে মানুষ এবং বাঘের রুদ্ধশ্বাস লড়াই। এর আগে একাধিক জেলায় বাক্যে জালে ফেলতে হন্যে হয়েছে বনদপ্তর। কিন্তু কেন বাড়ছে? লোকালয়ে বন্যপ্রাণের উপদ্রব? কোথাও কি জঙ্গলে বা জঙ্গল পরিষ্কার করার কারণে খাবারের অভাবে লোকালয় প্রবেশ করছে বাঘ? এই ঘটনার পর সেই প্রশ্ন উঠছে


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *