জুসের প্যাকেটে বিদেশি সিগারেট!

Spread the love

কোটি টাকার বিদেশী সিগারেট পাচার রুখল পুলিশ! গ্রেফতার ২।

পার্সেল গাড়িতে জুসের প্যাকেট। তাতে ভরে সিগারেট পাচার! ফাঁসিদেওয়ার ফুলবাড়ী-ঘোষপুকুর ২৭নং জাতীয় সড়কে কনটেনার আটক করে উদ্ধার কোটি টাকার বিদেশী সিগারেট! ঘটনায় গ্রেফতার ২ যুবক। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে কনটেনার আটক করে ২১৪ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার সিগারেট গুয়াহাটি থেকে মুম্বাই যাচ্ছিল। ঘটনায় ফজল আহমদ ও এরশাদ খানকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতরা অসমের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *