এবার বদলে গেল ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম। আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা না হলেও ইতিমধ্যেই নাম বদলে নতুন নাম রাখা হয়েছে ‘বিজয় দুর্গ’। প্রশাসনিক কাজকর্ম ইতিমধ্যেই এই নাম দিয়েই শুরু হয়ে গিয়েছে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৯৬ সালে ফোর্ট উইলিয়াম তৈরি করেছিল। ঐতিহাসিক এই দুর্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল পরবর্তীকালে বহু হামলার জেরে। বর্তমানে ফোর্ট উইলিয়াম ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর। কত বছরের একেবারে শেষ দিকে এই ফোর্ট উইলিয়ামের নাম বদল করা হয়েছে। আড়াইশো বছরের পুরনো এই নাম বদলে প্রশাসনিক ক্ষেত্রে নতুন ‘বিজয় দুর্গ’ নামটি ব্যবহার করা হবে।
কলকাতা প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানিয়েছেন ২০২৪ সালে এই ফোর্ট উইলিয়াম নামের পরিবর্তনে নির্দেশ এসেছিল সেই অনুযায়ী কাজ করা হয়েছে।
হিমাংশু বাবু আরোও জানিয়েছেন, ফোর্ট উইলিয়ামের ভেতরের দুটি গুরুত্বপূর্ণ অংশের নাম বদল করা হয়েছে। সাউথ গেটের নাম বদলে করা হলো শিবাজী গেট। এই গেটের পূর্ব নাম ছিল সেন্ট জর্জ গেট। বদল করা হয়েছে কিচেনার হাউজের নামও। নতুন নাম হয়েছে মানকেশ হাউস।


