গওহর খান ও জায়েদ দারবারের ঘরে দ্বিতীয় পুত্রসন্তান

Spread the love

অভিনেত্রী গওহর খান ও তার স্বামী জায়েদ দারবার দ্বিতীয়বারের মতো অভিভাবক হলেন। দম্পতির ঘরে এসেছে এক পুত্রসন্তান।

তারা ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবর জানিয়েছেন। পোস্টে লেখা হয়েছে –
“বিসমিল্লাহির রাহমানির রাহিম। জেহান অত্যন্ত আনন্দের সঙ্গে তার নতুন ছোট ভাইকে স্বাগত জানাচ্ছে, যে জন্ম নিয়েছে ১ সেপ্টেম্বর, ২০২৫-এ। আমাদের আনন্দময় পরিবারের জন্য সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি। কৃতজ্ঞ ও খুশিতে ভরা বাবা-মা – জায়েদ ও গওহর।”

প্রথম সন্তান জেহান এবার দাদা হয়েছে। ছোট ভাইকে স্বাগত জানিয়ে আনন্দে ভরপুর সে।

সেলিব্রিটি বন্ধুদের কাছ থেকে শুভেচ্ছার বন্যা বইছে। নীতি মোহন, স্বরা ভাস্কর, দিয়া মির্জা, কৃতি খারবান্দা সহ অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন গওহর-জায়েদকে।

উল্লেখ্য, গওহর খান ও জায়েদ দারবারের প্রথম সন্তান জন্মেছিল ২০২৩ সালের মে মাসে। সেই ছেলেই এখন বড় ভাই জেহান। দুই বছরের মাথায় আবার নতুন অতিথি আসায় খুশির জোয়ার দম্পতির ঘরে।

গওহর খান ও জায়েদ দারবার ২০২০ সালের ডিসেম্বর মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। করোনাকালে তাদের সম্পর্ক শুরু হয়েছিল, এরপর থেকেই দু’জনকে একসঙ্গে প্রায়শই দেখা যায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *