বরাদ্দ ঘোষণার পর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মনিটরিং কমিটির দ্বিতীয় বৈঠক হল ঘাটাল টাউন হলে উপস্থিত ছিলেন সাংসদ দেব , সেচমন্ত্রী মানস ভূঁইয়া-সহ অন্যান্যরা। এই ঘাটাল মাস্টার প্ল্যানের শর্তেই সাংসদ পদে লড়াইয়ে রাজি হয়েছিলেন দেব।
বাজেটে বরাদ্দ হওয়ার আগেই খরচ হয়েছে ৩৪০ কোটি। মুখে দাবি করলেও সাংবাদিকদের প্রশ্নে লিফলেট মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী


