পশ্চিমবঙ্গের দরাজ শিল্পপতিরা। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনই রাজ্যে শিল্পের ঢালাও ঘোষণা। কোটি কোটি বরাদ্দ। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫-এর প্রথম দিন, মোট ৯টি খাতে ঘোষনা করা হয়েছে বলে পশ্চিমবঙ্গ সরকার সূত্রে খবর। আসুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কোন খাতে কত বিনিয়োগ হতে চলেছে:

১) সিঙ্গুরে ফ্যাশন ও গয়না সামগ্রী রপ্তানি কেন্দ্র তৈরি হবে
২) ব্যারাকপুরে বিমান রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কেন্দ্র গড়ে উঠবে
৩) চন্দননগর এবং ডানকুনিতে ১৮০ কোটি টাকা বিনিয়োগ করবে নিফা গ্রুপ
৪) ফেব্রুয়ারি থেকেই দেউচাপাচামির খনন কাজ শুরু হবে। পাইলট প্রজেক্টে খরচ হবে ৩৫ হাজার কোটি টাকা
৫) হলদিয়ায় পেট্রো কার্বন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড বিনিয়োগ করবে ৯১ কোটি টাকা
৬) ময়ূরাক্ষী কটন মিল পুনরুজ্জীবিত হবে বীরভূমে
৭) ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্পের জন্য সাতটিরও বেশি শিল্প পার্ক হবে রাজ্যে
৮) ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে হাওড়ার সাঁকরাইলে রবার কারখানায়
৯) ২১৩ কোটি টাকা বিনিয়োগ হবে সেল গ্রোথ ওয়ার্ক

সংস্থার তরফে আসানসোল ইস্পাত কারখানা সম্প্রসারণে। পাঁচ হাজার কোটি টাকা অম্বুজা প্রথম আন্তর্জাতিক মানের গল্প টাউনশিপ তৈরিতে। আবাসিক ও বাণিজ্যিক উন্নয়নের 6500 কোটি টাকা, পর্যটনে বরাদ্দ ২ হাজার ৭০০ কোটি টাকা


