সোনার কয়েন বিক্রির নামে প্রতারণা, ভাতার থানার পুলিশের হাতে গ্রেফতার আলিম শেখ নামে এক ব্যক্তি।পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ সোনার কয়েন দেখিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করলো আলিম শেখ ওরফে রাজু মিস্ত্রী নামে ওই ব্যক্তিকে। তার বাড়ি আউশগ্রাম থানার কাটাটিকুরি গ্রামে।
ব্যারাকপুরের বাসিন্দা দুলালচন্দ্র দে গত মাসে প্রতারিত হন। অভিযোগ, ভাতারের ওড়গ্রামের জঙ্গলে তাকে একটি আসল সোনার কয়েন দেখিয়ে লোভ দেখায় আলিম। এরপর আরও ৩০০টি নকল সোনার কয়েন তার হাতে তুলে দিয়ে নেয় ১৫ লক্ষ টাকা।
দুলালচন্দ্র দে বাড়িতে ফিরে কয়েনগুলি পরীক্ষা করে বুঝতে পারেন, তাকে প্রতারণা করা হয়েছে। মাত্র একটি আসল সোনার কয়েন দেখিয়ে বাকি সব কয়েন নকল সরবরাহ করেছে আলিম শেখ। এরপর তিনি ১৮ অক্টোবর ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে ভাতার থানার পুলিশ আলিম শেখকে গ্রেফতার করে। জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে ঝাড়খণ্ডের এক ব্যক্তিকেও একই কায়দায় প্রতারণার অভিযোগে আলিমকে গ্রেফতার করেছিল আউশগ্রাম থানার পুলিশ।
Gold coin selling fraud


