ধনখড়ের ইস্তফার পর রাষ্ট্রপতির সঙ্গে হরিবংশের বৈঠক

Spread the love

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক ইস্তফার পরদিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন রাজ্যসভার উপ-চেয়ারম্যান হরিবংশ। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে এই বৈঠক হয়।

রাষ্ট্রপতি ভবনের তরফে এক্স-এ একটি ছবি শেয়ার করে জানানো হয়েছে, “শ্রী হরিবংশ, রাজ্যসভার উপ-চেয়ারম্যান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন।”

এর আগে সোমবার বর্ষা অধিবেশনের প্রথম দিনেই নিজের পদ থেকে ইস্তফা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ২০২২ সালের অগস্টে তিনি দায়িত্ব নিয়েছিলেন। তাঁর মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত।

ধনখড়ের অনুপস্থিতিতে মঙ্গলবার সকালে রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন হরিবংশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *