এনডিএ-তে যোগ দিচ্ছেন হেমন্ত সোরেন? বিজেপি নেতার সঙ্গে গোপন বৈঠকে বাড়ল জল্পনা

Spread the love

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনীতিতে। শোনা যাচ্ছে, তিনি নাকি এনডিএ শিবিরে যোগ দেওয়ার কথা ভাবছেন। কারণ সম্প্রতি তিনি স্ত্রী কল্পনা সোরেনকে সঙ্গে নিয়ে বিজেপির এক বড় নেতার সঙ্গে গোপনে দেখা করেছেন। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন এই খবরই শোনা যাচ্ছে।

সূত্রের দাবি, বিহার নির্বাচনে মহাগঠবন্ধনের বড় পরাজয়ের সময়ই এই সাক্ষাৎ হয়। মহাগঠবন্ধনের খারাপ ফলের পর বিরোধী শিবিরে হতাশা বাড়ছিল। এই অবস্থায় হঠাৎ হেমন্তের বিজেপি নেতার সঙ্গে দেখা করা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।

এই বৈঠকের পর থেকেই প্রশ্ন উঠছে—হেমন্ত কি কংগ্রেস-জেএমএমের জোট ছেড়ে এনডিএ শিবিরে যেতে চাইছেন? নাকি শুধু রাজনৈতিক চাপ তৈরি করার জন্যই এমন পদক্ষেপ? তবে এখনো পর্যন্ত হেমন্ত সোরেন বা তাঁর দল জেএমএম—কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

বিশেষজ্ঞদের মতে, ঝাড়খণ্ডের রাজনীতিতে আগামী দিনে বড় পরিবর্তন আসতে পারে। এই বৈঠক সেই পরিবর্তনেরই প্রথম ইঙ্গিত কিনা, তা নিয়ে জোর আলোচনা চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *