পরীক্ষায় ফেল, জীবন শেষ!

Spread the love

সিবিএসসিতে উত্তীর্ণ হতে না পারায় আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পড়ুয়া। দুর্গাপুরের রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল।বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্ত পল্লী এলাকায়। প্রতিবেশী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন, মাও কাজে গিয়েছিল। এইদিন সিবিএসসি বোর্ডের উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হয়। তারপরেই কাউকে কিছু না বলে বাড়ির ভেতর ঢুকে যায় সে। জানালার ফাঁক থেকে প্রতিবেশীদের নজরে আসে, সে ঝুলছে বাড়ির ভেতর। স্থানীয়রা ঋষিরাজকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *