হবু মা কিয়ারা কে শুভেচ্ছা বার্তা স্বামীর সিদ্ধার্থ মালহোত্রার, সোশ্যাল মিডিয়ায় করলেন পোস্ট

Spread the love

সম্প্রতি মেট গালায় কিয়ারা আডবানীর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে। যদিও কাজ থেকে এখনো ছুটি নেননি তিনি। কিয়ারাকে দেখা যাবে ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রাউন আপস ছবিতে’। আগামী বছরের মারতে ছবিটি রিলিজ করতে পারে। সম্প্রতি মেট গালায় বেবি বাম্প নিয়ে মঞ্চ কাঁপিয়েছেন অভিনেত্রী। এবার হবু মাকে মাদার্স ডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রা।সিদ্ধার্থ তার ইনস্টাগ্রাম আইডিতে বেশ কিছু ছবি পোস্ট করেন। এখানে মা , শাশুড়ি এবং স্ত্রী রয়েছেন।

পোস্টে লেখেন, “সবকিছু তোমার থেকে শুরু, ভালোবাসি মা। এবছরের মাদার ডে একটু বেশি বিশেষ। কারণ এটা শুধু মায়ের নয়। এবার মা শাশুড়ি মা এবং এই নতুন ক্লাবে অংশ নেওয়া কিয়ারার হাত ধরে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।৭ই ফেব্রুয়ারি ২০২৩ সালের সাত পাকে বাঁধা পড়েন কিয়ারা ও সিদ্ধার্থ। বিয়ের দ্বিতীয় বছর পার করার পর অনুরাগীদের সুখবর দেন তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *