যাত্রী বোঝাই বাসে অবৈধভাবে কয়লা পাচার!

Spread the love

যাত্রী বোঝাই বাসে অবৈধভাবে কয়লা পাচার! অভিযোগে চালক, কন্ডাক্টর সহ আটক বাস।

যাত্রী বোঝাই বাসের ছাদে অবৈধভাবে কয়লা পরিবহনের সময় চালক, কন্ডাক্টর সহ বাস আটক। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে রাজনগরের চন্দ্রপুর এলাকায়। রাজনগর থেকে সিউড়ি রুটের যাত্রী বোঝাই বাসের ছাদে অবৈধভাবে কয়লা নিয়ে যাওয়া হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রাজনগর-সিউড়ি রাস্তায় চন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে একটি বেসরকারি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। বাসটি রাজনগর থেকে সিউড়ি দিকে যাচ্ছিল। তল্লাশির ৩০ বস্তা অবৈধ কয়লা উদ্ধার করা হয় যা বাসের ছাদে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের সময় চালক এবং কন্ডাক্টর উভয়ই কয়লার পক্ষে কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের বাস সহ তাদের আটক করে পুলিশের জিজ্ঞাসাবাদে উভয়েই স্বীকার করেছেন যে তারা প্রতিদিন রাজনগর থেকে সিউড়ি অবৈধ কয়লা পরিবহণ করছেন। বাসের মধ্যে থাকা সমস্ত যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বাসের চালক, কন্ডাক্টর সহ কয়লা বোঝাই বাসটি চন্দ্রপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *