উত্তেজিত মহিলাদের দাবি-তারক দাস ও তার পরিবার গ্রামের ভেতরে দোকান খুলে মদ, হিরোইন, গাঁজার বেআইনি ব্যবসা করে । যে কারণে এলাকার যুব সমাজ থেকে শুরু করে এলাকার পুরুষ খারাপ হয়ে যাচ্ছে । এলাকার মহিলারা ও পুরুষরা এসে বহুবার ব্যবসা বন্ধ করার জন্য বলেছে এমনকি পুলিশকে পর্যন্ত জানিয়েছে এলাকার মানুষ । কিন্তু তাতেও কোন কাজ না হওয়ায় আজ গ্রামের মহিলারা একজোট হয়ে ওই দোকানে হামলা চালায় । ভাঙচুর করে । তারক দাসের বোন হিরোইনের প্যাকেট নিয়ে পালিয়ে যেতে গেলে গ্রামের মহিলারা তাকে ধরে ফেলে


