ভুয়ো খবর ছড়িয়ে উদ্বেগ, ইমন চক্রবর্তী-নীলাঞ্জনের ক্ষোভ প্রকাশ

Spread the love

সোশাল মিডিয়ায় শুক্রবার থেকেই তোলপাড়—গায়িকা ইমন চক্রবর্তীকে নাকি স্বামী মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন! এমন রটনা ছড়াতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। অনেক কাছের মানুষ ইমনের সঙ্গে যোগাযোগ করে খবর নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি জটিল হয়, যখন ইমনের বাবার কাছেও বিষয়টি পৌঁছে যায়। মেয়ে ঠিক আছে কি না, তা জানতে ফোন করেন তিনি।

এই ঘটনার জেরে তিতিবিরক্ত ইমন সোশাল মিডিয়ায় মুখ খোলেন। একটি খবরের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন—প্রথমে এড়িয়ে গেলেও বাবা যখন বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন, তখন আর চুপ থাকা সম্ভব হয়নি। বিনোদনের নামে এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘এভাবে খবর করলে মানুষের ক্ষতি হয়। যারা করেছেন, তাদের ধিক্কার জানাই। নোংরামির সব সীমা অতিক্রম করা হচ্ছে।’’

গুজবে নাম জড়ায় ইমনের স্বামী, সঙ্গীতশিল্পী নীলাঞ্জন ঘোষেরও। তিনি সংবাদমাধ্যমে জানান, সাধারণত এই ধরনের জল্পনাকে আমল দেন না তাঁরা। কিন্তু ‘মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া’র মতো গুরুতর অভিযোগ তাঁদের বাড়ির প্রবীণদের কষ্ট দিয়েছে। এই ভুয়ো খবরেই তাঁরা দুশ্চিন্তায় ভুগছেন। ফলে দম্পতির তরফে কড়া প্রতিক্রিয়া আসা স্বাভাবিক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *