শুল্কযুদ্ধের বাইরে ভারতের বাণিজ্যনীতিতে ‘ফ্রি ট্রেড’-এর বার্তা: দিলীপ ঘোষ

Spread the love

বিশ্বের বহু দেশ যখন পণ্যশুল্ককে বাণিজ্যযুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, ঠিক তখনই ভারত বিশ্বকল্যাণের লক্ষ্যে মুক্ত বাণিজ্যের পথে এগিয়ে চলেছে। ভারতের অবস্থান স্পষ্ট—বাণিজ্য হোক সহযোগিতার, সংঘাতের নয়।
এই ধরনের ট্রেড ডিল করতে গিয়ে ভারত সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে, যাতে দেশের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও উৎপাদকরা কোনও বিদেশি পণ্য বা বহুজাতিক সংস্থার সঙ্গে অযৌক্তিক ও অসম প্রতিযোগিতার মুখে না পড়েন। দেশের স্বার্থ সুরক্ষিত রেখেই আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ—এই নীতিতেই অটল কেন্দ্র।
একই সঙ্গে ভারতীয় পণ্য যেন আন্তর্জাতিক বাজারে ন্যায্য সুযোগ পায়, আরও বেশি বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার বাড়ে—সেদিকেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। আত্মনির্ভরতার ভিত মজবুত করে বিশ্বমুখী ভারতের এই বাণিজ্যদর্শনই ভবিষ্যতের অর্থনৈতিক শক্তির ভিত্তি, বলেই মত রাজনৈতিক মহলের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *