শেষ হলো বিরাট সফর

Spread the love

শেষ হলো বিরাট সফর। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। সাফল্য ব্যর্থতা সব মিলিয়ে এক অনন্য অধ্যায় রচিত হলো ভারতীয় টেস্ট ক্রিকেটে।

মাস্টার প্লাস্টার শচীন তেন্ডুলকার লিখেছেন, অসংখ্য তরুণ বিরাট কে দেখে অনুপ্রাণিত। বিরাটের এই উত্তরাধিকার বই নিয়ে যাবে নতুন প্রজন্ম। তার টেস্ট ক্যারিয়ার অসাধারণ। বিরাট শুধু ভারতীয় ক্রিকেটকে রানই দেননি, আরো অনেক কিছু দিয়েছেন।

বর্তমান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বলেছেন, তোমায় মিস করবো বিরাট।

প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লিখেছেন, কোহলি কে ইংল্যান্ড সফরে আর দেখা যাবে না এবং সেটা অত্যন্ত দুঃখজনক। অনবদ্য অধিনায়ক এবং অসাধারণ ব্যাটসম্যান তিনি, টেস্ট ক্রিকেটের মূল্য বোঝেন।

মহম্মদ শামী লিখেছেন, বিরাটের মধ্যে আগুন ছিল। তার এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সবকিছুর জন্য ধন্যবাদ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *