যাত্রী সুরক্ষায বদ্ধপরিকর রেল, লাগেজ চেকিং ড্রাইভ চলল শিয়ালদহে

Spread the love

শিয়ালদহে যাত্রী সুরক্ষায় কড়াকড়ি। এডিআরএম ইনফ্রা শ্রী রাজেশ কুমার এবং ডিসিএম শিয়ালদা শ্রী শশীর অঞ্জন কুমারের নেতৃত্বে শিয়ালদা স্টেশনে সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চেকিং ড্রাইভ চালানো হয়েছে। যাত্রীদের অত্যধিক লাগেজ এবং লাগেজ সংক্রান্ত সুরক্ষা বোঝাতেই এই উদ্যোগ রেলের। রেলের বহু কর্মী এই কাজে অংশ নেন। অতিরিক্ত লাগেজ বহনকারীদের জরিমানাও করা হয়েছে।

মোট ৬৮ টি অতিরিক্ত লাগে সনাক্ত করতে পেরেছে রেল। অতিরিক্ত লাগেজের জন্য আলাদা টিকিট কাটা বাধ্যতামূলক। কিন্তু বহু যাত্রী এই নিয়ম লঙ্ঘন করেন। যা রেলের বিধি-নিষেধের অবজ্ঞা করা। দীপক নিগম যাত্রীদের কাছে অনুরোধ জানান, রেলে বহনকারী সামগ্রী ছাড়া অন্য কিছু নিয়ে যাত্রীরা যেন যাত্রা না করেন। আর অতিরিক্ত লাগেজ হলে টিকিট কেটে যাত্রীরা যেন নিজেদের দায়িত্ব পালন করেন। কারণ যাত্রী সুরক্ষা দিতে রেল বদ্ধপরিকর। তাই যাত্রীরাও যেন তাদের দায়িত্ব পালন করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *