মহালয়ার শুভক্ষণে পুজোর উদ্বোধনের পাশাপাশি প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’র বিশেষ উৎসব সংখ্যা। কলকাতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিনের মঞ্চে মুখ্যমন্ত্রীকে দেখা গেল একেবারে অন্য রূপে। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে মাইক হাতে নিয়ে গেয়ে উঠলেন ‘জাগো বাংলা’র গান। মুহূর্তেই দর্শকদের মধ্যে আনন্দের আবহ ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্নেহভরে পাশে টেনে নিয়ে আদর করতে দেখা যায় তাঁকে।
পুজোর আবহে রাজনীতি আর সংস্কৃতির মেলবন্ধন ঘটল এই বিশেষ অনুষ্ঠানে। ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশকে ঘিরে উৎসবমুখর পরিবেশে ভরে উঠল সমগ্র অনুষ্ঠানস্থল।


