জলপাইগুড়ির নাগরাকাটা বামনডাঙায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত শঙ্কর ঘোষ বিজেপি, খগেন মুর্মু। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এর গাড়ি ভাংচুর করা হয়েছে বলেও দাবি। ঘটনাস্থলে আক্রান্ত হলেন সাংবাদিকরাও। মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। ইট পাথর ছুঁড়ে হামলা বলে দাবি। অভিযোগ শংকর ঘোষকে জুতো মারা হয়।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাদের দাবি, সবকিছু হারিয়ে রাস্তায় বসে পড়েছেন মানুষজন। এমনি সময় তাদের পাশে কেউ দাঁড়ায় না। আজ বিজেপি বিধায়ক, সাংসদরা যেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।


