জাপানে প্রথম মহিলা প্রধানমন্ত্রী: সানাই তাকাইচি

Spread the love

জাপানে প্রথমবারের মতো একজন মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সানাই তাকাইচি। তিনি মঙ্গলবার জাপান পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পান এবং জোট সরকারের নেতৃত্ব সামলাবেন। এর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “জাপান-ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী।”

গত তিন মাস ধরে জাপানের রাজনীতিতে অস্থিরতা চলছিল। জুলাইয়ের নির্বাচনে সানাইয়ের লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) পরাজিত হলেও অন্যান্য দক্ষিণপন্থী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে আবার ক্ষমতায় আসে এলডিপি। এর পর পদত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, এবং ন্যূনতম ভোটে নির্বাচিত হন সানাই।

সানাই প্রাথমিকভাবে সাংবাদিক ছিলেন। তিনি রাজনৈতিকভাবে কট্টর দক্ষিণপন্থী হিসেবে পরিচিত, সমলিঙ্গ বিবাহের বিরোধী, এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ মনে করেন। আন্তর্জাতিক বিষয়ে তিনি তাইওয়ানের স্বাধীনতার সমর্থক। জাপানের রাজনৈতিক মহল তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরি হিসেবে দেখে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *