মিনিস্ট্রি অফ টেক্সটাইল ন্যাশনাল জুট বোর্ডের তরফে এলাকার মহিলাদের স্বনির্ভর করতে পাট জাত দ্রব্য দিয়ে বিভিন্ন ঘর সাজানোর উপকরণ তৈরির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে পূর্বস্থলী তেলেনিও পাড়া এলাকায়। মোট ৩৫ দিনের ট্রেনিং এ পুরো বিষয়টিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ১৪ দিন বেসিক প্রোগ্রাম পরের সপ্তাহে অ্যাডভান্স প্রোগ্রাম এবং তার পরের দু সপ্তাহ ডিজাইন প্রোগ্রাম এইভাবে শিক্ষার্থীদের ট্রেনিং দেওয়া হবে। প্রথম পর্যায়ে কুড়িজন মহিলা এই ট্রেনিং নিচ্ছে। ট্রেনিং দিতে আসা ন্যাশনাল জুট বোর্ডের ডিজাইনার তথা মাস্টার ট্রেইনার শোনেসা চ্যাটার্জি তিনি বলেন টেবিল ক্লথ, পাটের চাবির রিং, কচ্ছপ, পুতুল, ফুলদানি, পেনদানি বিভিন্ন জিনিস তারা তৈরি করতে পারবে , তৈরি করে বিভিন্ন মেলায় তারা বিক্রির ব্যবস্থা রয়েছে। ট্রেনিং পাওয়া মহিলারা তারা বলেন এটি খুবই ভালো উদ্যোগ এতে আমরা স্বনির্ভর হতে পারব।


