কাঁথি সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের কাঁথির কুসুমপুরে সমবায় ভোটে ছিল। সেখানেই তৃণমূলের জয়জয়কার। স্থানীয় যশাবিশা- হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী তৃণমূলের প্রার্থীরা।
মোট ৯ আসনের মধ্যে ৯ টিতেই জয়ী শাসকদলের প্রার্থীরা।
রবিবার সকাল থেকে মারিশদা থানার কড়া পুলিশি নিরাপত্তায় যশাবিশা -হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ভোট গ্রহণ হয়।
সমবায় নির্বাচনে সব আসনে জয়লাভ করার পরে বাজি ফাটিয়ে উল্লাসে মাতেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বলাই চলে অধিকারী গড়ে ফুটলো জোড়াফুল।
কাঁথি সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার


