ফাটলের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন

Spread the love

কলকাতার অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন কবি সুভাষ বন্ধ রাখা হল অনির্দিষ্টকালের জন্য। প্রবল বর্ষণের জেরে স্টেশনের একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি রেললাইনে ও রেকে ত্রুটি ধরা পড়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

সোমবার সকাল পর্যন্ত পরিষেবা ছিল স্বাভাবিক। তবে দুপুর গড়াতেই সমস্যা দেখা দেয়। কবি সুভাষ স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং স্টেশনগুলিতে ঘোষণা করে যাত্রীদের জানানো হয়, আপাতত কোনও ট্রেন কবি সুভাষ পর্যন্ত যাবে না।

পরে সন্ধ্যায় জানানো হয়, পরিস্থিতি খতিয়ে দেখে স্থির হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। যদিও শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিকভাবে চালু থাকবে।

প্রতিদিন বহু যাত্রী কবি সুভাষ স্টেশন থেকে যাতায়াত করেন। সেই পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। কবে পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও জানানো হয়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *