কবি সুভাষ মেট্রো স্টেশনে বড়সড় মেরামতি, প্রায় এক বছরের জন্য বন্ধ থাকবে পরিষেবা

Spread the love

কলকাতা মেট্রোর কবি সুভাষ স্টেশনে জোরকদমে শুরু হয়েছে পুনর্নির্মাণের কাজ। একাধিক ফাটলের কারণে স্টেশনের অবস্থা শোচনীয় হওয়ায় পুরো স্টেশন ভেঙে নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর জেরে আপাতত স্টেশনটি বন্ধ রাখা হয়েছে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই সময়কালে ব্লু লাইনের প্রান্তিক স্টেশন হিসেবে ব্যবহৃত হবে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। মেট্রোর জেনারেল ম্যানেজার জানিয়েছেন, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ট্র্যাক পরিবর্তনের জন্য ‘রিভার্সাল পয়েন্ট’ তৈরির পরিকল্পনা রয়েছে। তবে এর জন্য প্রয়োজন উন্নত সিগন্যালিং ব্যবস্থা এবং নতুন পরিকাঠামো, যার জন্য এখনও সময়সীমা নির্ধারণ হয়নি।

কাজের অগ্রগতির বিষয়ে জানা গিয়েছে, ছাদের অংশ ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এবার হাত দেওয়া হবে প্ল্যাটফর্ম ও পিলার সংস্কারে। সেই ধাপ শুরু হলে স্টেশন দিয়ে কোনও ট্রেন চলাচল সম্ভব হবে না।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, কবি সুভাষ স্টেশন বন্ধ থাকলেও মেট্রো চলাচলে বড় ধরনের প্রভাব পড়বে না। প্রায় নয় মাস থেকে এক বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত যাত্রীরা শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই ব্লু লাইন পরিষেবা পাবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *