বছরের শুরুতে ডবল ধামাকা। খো খো বিশ্বকাপে জোড়া জয়। প্রথমবার খো-খো বিশ্বকাপ দেশের ঝুলিতে নেপালকে হারালো ভারতের মহিলা এবং পুরুষ দুই দলই। রবিবার ইন্দিরা গাঁধী ইন্ডোর স্টেডিয়ামে খেতাবি ম্যাচে জোড়া জয়। ভারতের দাপটের বিষয়টা স্পষ্টই ধরা পড়ে দুই ম্যাচেই। ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টসে জিতে প্রথমে ডিফেন্স করার সিদ্ধান্ত নেয় নেপাল। টুর্নামেন্টে সবক’টি ম্যাচেই কর্তৃত্ব নিয়ে খেলেছেন প্রিয়াঙ্কারা। সেই ঢংয়েই বিশ্বসেরা হয়ে ইতিহাস রচনা করল ভারতের প্রমিলা বাহিনী ৷



